তুষারে ঢাকা নিউইয়র্ক

তুষারের আবরণে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। মৌসুমের প্রথম তুষারপাতেই ঢেকে গেছে পথ-ঘাট ও বাড়ি-ঘর। তুষার গলে বন্যা দেখা দেওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দফতর।

snowfall 01

নিউইয়র্কের পশ্চিমাঞ্চল ও বাফেলোতে ভারী তুষারপাতে কয়েক ফুট পর্যন্ত তুষারের স্তূপ জমেছে। ফলে ওই অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করছে।

ওয়াশিংটন ডিসি এবং বাল্টিমোরেও ব্যাপক তুষারঝড়ের আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এটি জীবন ও সম্পদের জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত লোকজনকে তুষারঝড়ের জন্য ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

snowfall 02

উল্লেখ্য, ১৯২২ সালে যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে পড়ে নিহত হন প্রায় ১০০ জন। ওই সময় ২৮ ইঞ্চি পর্যন্ত লম্বা তুষারের স্তূপ জমেছিল। সূত্র: সিএনএন, দ্য ইন্ডিপেনডেন্ট।

/এমপি/