বেরিয়েন কাউন্টি শেরিফ পল বেইলি জানান, আদালতে হাজির করার সময় আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের বন্দুক কেড়ে নিয়ে গুলি করেন এক ব্যক্তি। এ সময় আদালতের লোকজন নিরাপদ আশ্রয় নেন। এ সময় হাজতির গুলিতে দুই কর্মকর্তা ও পুলিশের গুলিতে ওই হাজতি নিহত হন।শিকাগো থেকে ১০০ মাইল উত্তরপূর্ব দিকে সেন্ট জোসেফ শহরে ঘটনাটি প্রকাশ্যে ঘটে।
সহকর্মীদের মৃত্যুকে তিনি ভয়াবহ হিসেবে উল্লেখ করেন।
তবে ওই হাজতির পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। এমনকি তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছিল তাও জানা যায়নি। নিহত কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে বেইলিফস হিসেবে পরিচিত। তারা আদালতে নিরাপত্তারক্ষার কাজে নিয়োজিত থাকেন।
শেরিফ জানান,আহত এক ডেপুটি শেরিফসহ দুই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানের তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বলেন, নিহত কর্মকর্তারা ৩০ বছর ধরে আমার পরিচিত।তাদের মৃত্যুতে আমি শোকাহত। সূত্র: বিবিসি।
/এএ/