লাস ভেগাসে দুর্ঘটনা, নিহত ১

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা চলার সময় অনুষ্ঠানস্থলের বাইরে একটি মোটরসাইকেল জনবহুল ফুটপাতে ওঠে গেলে একজন নিহত ও ৩৬জন আহত হয়েছেন। রবিবার রাতে একটি হোটেল ও ক্যাসিনোতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল।

ক্লার্ক কাউন্টি ফায়ার সার্ভিসের প্রধান  গ্রেগ ক্যাসেল জানান, রবিবার সন্ধ্যায় ৬টা ৩৮ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে। ওই সময় দুর্ঘটনাস্থলের নিকটে প্লানেট হলিউড রিসোর্ট ও ক্যাসিনোতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব চলছিল।

পুলিশ ওই এলাকার রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে ওই এলাকার রাস্তাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের মুখপাত্র দানিতা কোহেন জানান, আহতদের মধ্যে একটি শিশু ছিল। বেশির ভাগ আহতরা ফরাসি ভাষায় কথা বলেন। তারা পর্যটক হতে পারেন।

লাস ভেগাসের মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তা পিটা বোফেলি জানান, মোট ৩৬ জন আহত হয়েছেন। সাতজনের অবস্থা আশঙ্কাজনক। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। খবর: রয়টার্স।

/এএ/