এক চোখের বন্ধন

মানুষের পারস্পরিক সাদৃশ্যের ঘটনা আমরা প্রায়ই দেখতে পাই। তবে এবার এক মার্কিন নাগরিকের সঙ্গে এমন মিল দেখা গেলো তার পছন্দের নতুন কুকুরছানার। দুজনই এক চোখে দেখতে পান।

জর্ডান নামের ওই ব্যক্তি দুই সন্তানের জনক। সম্প্রতি পরিবারের ২২ সদস্যকে নিয়ে অবকাশযাপনে যান জর্ডান। এ সময় বোনকে নিয়ে সস্তা জিনিসপত্রের একটি খোলা বাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখান থেকেই অস্ট্রেলিয়ান শেপার্ড জাতের একটি কুকুরছানা নিয়ে আসেন তিনি। তবে মজার বিষয় হচ্ছে জর্ডানের মতো তার পছন্দের কুকুরছানাটিও এক চোখে দেখতে পায়।

Jordan

জর্ডানের বোন কেন্দ্রা ট্রেন্ট হাফিংটন পোস্টকে জানান, তারা যেখান থেকে কুকুরছানাটিকে কিনেছেন সেখানে সে একাই পড়েছিল। বিক্রেতা তাদের জানিয়েছেন, ওকে কেউ কিনতে চায় না। তবে জর্ডান কুকুরটিকে পছন্দ করেন এবং তাকে কিনে নেন।

স্কুলে পড়া অবস্থায় এক প্রতিবেশির উঠোনে তার চোখে ব্লেডের একটি ব্লেডের ধাতবের আঘাত লাগে। পরে চিকিৎসা করা হলেও বাম চোখে আর দৃষ্টিশক্তি ফিরে পাননি জর্ডান। আর জর্ডানের পছন্দের কুকুরছানাটিও বাম চোখে দেখতে পায় না। সূত্র: হাফিংটন পোস্ট।

/এমপি/বিএ/