বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। ৩৫ থেকে ৪০ বছর বয়সের তরুণ বিজ্ঞানীদের প্রতি বছর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে এ পুরস্কার তুলে দেওয়া হবে। তবে এখনও পুরস্কার তুলে দেওয়ার তারিখ জানানো হয়নি ।
কম্পিউটারের জন্য লো এনার্জির মাইক্রো প্রসেসের তৈরির কাজে বিশেষ অবদানের জন্য সাঈফ সালাহউদ্দিনকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। এ বিজ্ঞানীর গ্রামের বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে। তার বামা-মা ও একমাত্র বোন থাকেন ঢাকায়। স্ত্রী তানভীন জামান বার্কলি থেকে মাস্টার্স করেছেন। এ দম্পতির দুই সন্তান রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট থেকে স্নাতক শেষ করে ২০০৩ সালে পিএইচডি করতে যুক্তরাষ্ট্রে যান সাঈফ। ইন্ডিয়ানার পার্ডো ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন তিনি। পরে ২০০৮ সালে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন বার্কলি ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়ায়।
১৯৯৬ সালে ওই সময়ের প্রেসিডেন্ট বিল ক্লিনটন এ পুরস্কার চালু করেন।
/এএ/