তার বয়সী অন্য শিশুদের মতো সে সান্তা ক্লজের দিকে চেয়ে বসে থাকেনি। বিভিন্ন থ্রি-ডি প্রিন্টার কোম্পানির কাছে সে চিঠি লিখতে শুরু করে। আহ্বান জানায়, সে তাদের বিভিন্ন পণ্যের ওপর রিভিউ লিখে দেবে। বিনিময়ে তাকে একটি থ্রি-ডি প্রিন্টার দিতে হবে! সত্যিই এতে কাজও হয়। থ্রি-ডি প্রিন্টার পাওয়ার পর তা দিয়ে সে যেসব মডেল ও খেলনা তৈরি করেছে- তা দিয়ে একেবারে হোয়াইট হাউজ পৌঁছার টিকিট পেয়ে যায় জ্যাকব। গত সপ্তাহে হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে সে।
আরও পড়ুন: পুতিনের কাছে ১২ বছর বয়সী শিশুর ভয়াবহ প্রশ্ন
মা স্টেফানি লেগেত্তি জানান, জ্যাকব সব সময়ই কিছু না কিছু করতে আগ্রহী। জ্যাকবের মা-ই তাকে বাসায় পড়ান এবং সবসময় মনে করিয়ে দেন, আকাঙ্ক্ষা বাস্তবায়নে বয়স কোনও বাধা না।
বুধবার হোয়াইট হাউজে গিয়ে উচ্ছ্বসিত জ্যাকব। এই দিনকে জীবনের সবচেয়ে সেরা দিন হিসেবে উল্লেখ করলেও সে জানায়, প্রেসিডেন্ট ওবামার কানে তার বৃহৎ পরিকল্পনা তুলে ধরার একটা অংশ মাত্র। সর্বোপরি জ্যাকবের বয়স মাত্র ৯ বছর এবং তার উচ্চাকাঙ্ক্ষা আরও বড়, সে প্রেসিডেন্টের জন্য কাজ করতে চায়।
আরও পড়তে পারেন: হিন্দু দেবতা হিসেবে পূজা করা হয় মুসলিম কিশোরকে
হোয়াইট হাউজে থ্রি-ডি প্রিন্টার দিয়ে তৈরি বিভিন্ন মডেল ও খেলনার প্রদর্শনী আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। জ্যাকবও তাদের একজন ছিল। প্রদর্শনী চলাকালে জ্যাকবের তৈরি খেলনা বুদ্বুদ কাঠি পরীক্ষা করে দেখেন।
ওবামা যাওয়ার আগে জ্যাকব তাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। জ্যাকব বলেন, প্রেসিডেন্ট, আমার একটি প্রশ্ন আছে। আপনার কি কোনও শিশু বিজ্ঞান উপদেষ্টা আছে?
আরও পড়ুন: দশ বছরের শিশুর ফোনে বেঁচে গেলেন বাবা
জ্যাকবের ধারনাটা সম্ভবত ওবামার পছন্দ হয়েছে। প্রদর্শনীর শেষে বক্তব্য দেওয়ার সময় জ্যাকবের নাম উল্লেখ করে ওবামা জানান, শিশু বিজ্ঞান কমিটি গঠন করা হলে খারাপ হবে না। তিনি বলেন, আমার যুক্ত করা উচিত... যাই হোক, জ্যাকবের খুব ভাল একটি আইডিয়া আছে। আমাদের একটি শিশুদের উপদেষ্টা কমিটি দরকার। যাদের কাজ হবে শিশুদের আগ্রহের বিষয়টি খুঁজে বের করা এবং এসটিইএম শিক্ষাকে এগিয়ে নিতে সহযোগিতা করা।
ওবামা আরও বলেন, জ্যাকবের আইডিয়াটা খুব ভালো। জ্যাকব, আমরা তোমার আইডিয়া গ্রহণ করছি। হাততালি দিয়ে জ্যাকবকে সবাই অভিনন্দন জানান।
ওবামার মন্তব্যে খুব বেশি জ্যাকব। শুক্রবার এক সাক্ষাৎকারে সে বলে, এটা সত্যি কাজ করেছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।
/এএ/