মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও তার নববধূ বেটিনা ট্রাম্পের বিয়ের পরের অনুষ্ঠানগুলোর খরচ বহন করেছেন ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক থাকা এক রুশ ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন এই দম্পতিই। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বেটিনা ট্রাম্পের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যৌথভাবে স্বাক্ষরিত এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং বেটিনা ট্রাম্প জানিয়েছেন, তাদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ উমর ক্রেমলভ গত মে মাসে বাহামায় ‘খুব উদারভাবে দুটি অবিশ্বাস্য রাতের’ উদযাপনের আয়োজন করেছিলেন।
অনুসন্ধানী ওয়েবসাইট ‘প্রোপাবলিকায়’ এই পার্টিগুলোর জন্য লাখ লাখ ডলারের বিল ক্রেমলভ পরিশোধ করেছেন বলে সংবাদ প্রকাশের পর এই বিষয়টি নিশ্চিত করা হয়।
বেটিনা ও ট্রাম্প জুনিয়রের পোস্টে বলা হয়েছে, এটি ছিল একজন বন্ধুর পক্ষ থেকে অত্যন্ত উদার একটি বিয়ের উপহার এবং এমন একটি বিষয় যার জন্য আমরা কৃতজ্ঞ ছিলাম এবং এখনও আছি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিয়েতে বা পরবর্তী অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন না। ইরান যুদ্ধ নিয়ে আলোচনার সময় তাকে ওয়াশিংটনে থাকতে হয়েছিল বলে তিনি জানিয়েছিলেন।
উমর ক্রেমলভ আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের (আইবিএ) প্রধান। আর্থিক শাসনব্যবস্থা ও নৈতিক উদ্বেগের বিষয়ে বারবার সতর্ক করার পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
Bettina Trump defends letting Putin-linked Russian oligarch pay for Don Jr. wedding celebrations: 'Fortunate to have wonderful friends' https://t.co/MhTBbrdVhu pic.twitter.com/44KwD7iqpy
— New York Post (@nypost) September 14, 2026