উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ২৩:৩৪ আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ২৩:৫২

ভারতের উত্তরাখণ্ডের জোশিমঠের কাছে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে থাকা পাইলটসহ ছয়জনই নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (ইউসিএডিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতীক জৈন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বদ্রীনাথ থেকে দেরাদুন যাওয়ার পথে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছিল।

উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী, জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি যোগাযোগ হারিয়ে ফেলে এবং ট্র্যাকিং সিস্টেমে সেটিকে আর শনাক্ত করা যাচ্ছিল না। নিখোঁজ বিমানটির সন্ধানে পান্ডুকেশ্বর ও জোশিমঠ থেকে পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং সেনা সদস্যদের নিয়ে দুটি দল মোতায়েন করা হয়।

চমোলির পুলিশ সুপার সুরজিৎ সিং পানওয়ার জানান, হেলিকপ্টারটিতে দিল্লির একজন পাইলট হিমাংশু সাবারওয়াল এবং কর্ণাটকের পাঁচজন যাত্রী ছিলেন। তিনি বলেন, ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য গোপেশ্বর থেকে একটি ড্রোনও মোতায়েন করা হয়েছে। প্রাথমিক কোনও তথ্য পাওয়া মাত্রই আমরা আপডেট জানাবো।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/এমওএফ/
সম্পর্কিত
১০ হাজার রুপি বেতনের তরুণের অ্যাকাউন্টে ১০ হাজার কোটি রুপি!
যুদ্ধজাহাজে স্টিলথ ড্রোনের উড্ডয়ন-অবতরণে সফল চীন
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও
সর্বশেষ খবর
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
তাহসিফের লাশ উদ্ধার: তদন্তের শুরুতেই উঠছে যেসব প্রশ্ন
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়