৭ কোটি ২৭ লাখ টিকা দেওয়া শেষ

সারাদেশে আজ মঙ্গলবার (২ নভেম্বর) ৬ লাখ ৮৪ হাজার ১৮০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৫১ হাজার ১৮৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৯৯২ জনকে।

মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৭ কোটি ২৭ লাখ ১২ হাজার ৪০০ ডোজ টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ২৮ লাখ ১৪ হাজার ৪৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৯৫৩ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৯১৮ জন।