অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, খতিয়ে দেখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ১৪:৩৫আপডেট : ০৮ মে ২০২৪, ২০:১৮

অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিড-১৯ প্রতিরোধী টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগে ‘বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে’ বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় বাংলাদেশে এই টিকা যারা নিয়েছেন, তাদের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা—তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৮ মে) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচি’কে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রসঙ্গত, অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে করোনার যে টিকা উৎপাদন করে, তার ব্র্যান্ড নাম ভ্যাক্সজেভ্রিয়া। এরপর ভারতের সেরাম ইনস্টিটিউট সেই টিকা উৎপাদনের লাইসেন্স পায়। তারা কোভিশিল্ড নামে সেই টিকা বাজারজাত করে। বাংলাদেশে দেওয়া কয়েক প্রকারের টিকার মধ্যে কোভিশিল্ডও রয়েছে।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধী টিকা নিয়ে সমালোচনা হচ্ছে। কিছু দেশে পার্শ্বপ্রতিক্রিয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। আমরাও যেহেতু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা গ্রহণ করেছি, আমাদের দেশে কারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা খুঁজে দেখতে হবে। স্বাস্থ্য অধিদফতরকে এই বিষয়টি নিয়ে কাজ শুরু করতে হবে।’

সম্প্রতি সারা বিশ্বে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় টিকা প্রত্যাহার করা হয়েছে বলে শুনেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তবে আমাদের দেশে এরকম কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট এখন পর্যন্ত পাইনি। আমি এটা জানার পরে ইতোমধ্যে ডিজি হেলথকে নির্দেশনা দিয়েছি এবং তারা এটা জরিপ করছে। মানে যাদের এই টিকা দেওয়া হয়েছে তাদের ওপর জরিপ করে আমাকে রিপোর্ট দেবে।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমাদের দেশে কতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। তবে আমরা এটি নিয়ে কনসার্ন। ওরা (অ্যাস্ট্রাজেনেকা) বলছে টিকা তুলে নিতে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবো ততক্ষণ পর্যন্ত কীভাবে বলবো?’

দেশে যেহেতু এখন পর্যন্ত কোনও উপসর্গ বা ক্ষতিকর কোনও লক্ষণ পাওয়া যায়নি, তাই বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার কার্যক্রম চলবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এসময় ডেঙ্গু সংক্রমণ প্রসঙ্গেও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ডেঙ্গু চিকিৎসায় যেন কোনও সরঞ্জাম সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সেই নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে আমরা অনেক আলোচনা করেছি। ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছি।’

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জুলাই আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে: স্বাস্থ্যমন্ত্রী
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
স্বাস্থ্য খাতের পরিবর্তনে বাস্তবায়নের দ্বারপ্রান্তে ‘ই-হেলথ কার্ড’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
গৃহবধূর পরিকল্পনা-নেতৃত্বে ডাকাতি: লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ গ্রেফতার ৪ 
গৃহবধূর পরিকল্পনা-নেতৃত্বে ডাকাতি: লুন্ঠিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ গ্রেফতার ৪ 
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার