৮ লাখ ২৭ হাজার টিকা দেওয়া হয়েছে মঙ্গলবার

সারাদেশে মঙ্গলবার (১৬ নভেম্বর)  ৮ লাখ ২৭ হাজার ৬১৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ৯৮ হাজার ১৪৫ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৪৬৯ জনকে।

মঙ্গলবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৭ হাজার ২৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৩৫ হাজার ৭৬৩ জন। অর্থাৎ ৮ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ১১ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।