টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আবারও চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৪ জুন) সকাল পৌনে ৯টা থেকে জরুরি বিভাগ সীমিত পরিসরে রোগীদের সেবা দিতে দেখা যায়। এদিন প্রায় শতাধিক রোগী যাদের বেশিরভাগই নতুন তারা হাসপাতালে প্রবেশের অনুমতি পান। আহত রোগীদের জরুরি চিকিৎসা দেওয়া হলেও ফলো-আপ বা অতিরিক্ত চিকিৎসা আপাতত স্থগিত আছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, ‘জরুরি বিভাগ চালু হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষ হলে পর্যায়ক্রমে অন্য ইউনিটগুলোও চালু করবো।’
গত ২৯ মে জুলাই গণ-অভ্যুত্থানে আহত রোগীদের নিয়ে চিকিৎসক-কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনায় নিরাপত্তাজনিত শঙ্কা’য় চিকিৎসক-কর্মচারীরা সেবাদান বন্ধ রাখার পর প্রতিষ্ঠানের সব কার্যক্রম অচল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ মে একটি বিজ্ঞপ্তিতে তদন্ত প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দেয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হাসপাতালে ধাপে ধাপে স্বাভাবিক সেবা ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নিরাপত্তাহীনতায় কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ডাক্তার-নার্স ও কর্মচারীরা
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চলছে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সেবা বন্ধে মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ