জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চলছে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৫, ১৩:২২আপডেট : ২৯ মে ২০২৫, ১৩:২২

নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।

বুধবার (২৮ মে) সকাল থেকে হঠাৎ এই কর্মবিরতি শুরু হয়। এই কর্মসূচি দ্বিতীয় দিনের মতো চলছে। এতে বিপাকে পড়েছেন রোগীরা। কর্মবিরতির কারণে হাসপাতালের মূল ফটক বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা রোগীদের প্রবেশ করতে দিচ্ছেন না। সকাল থেকে এমন চিত্রই দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালে সব সেবা বন্ধ রাখা হয়েছে। কর্মচারীদের দাবি, হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দুর্ব্যবহার, হামলা, ভাঙচুরের ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল কর্মবিরতি কর্মসূচি পালনের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাসপাতালের চিকিৎসক কর্মচারীসহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার পর হাসপাতাল ত্যাগ করেন তারা। দ্বিতীয় দিনের মতো তাদের কর্মবিরতি চলছে। কর্মচারী কর্মকর্তা কাউকে এসময় দেখা যায়নি।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চলছে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা এদিকে বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। মূল ফটক থেকেই বিদায় নিতে হচ্ছে তাদের। এছাড়া হাসপাতালে ভর্তি থাকা রোগীরাও আছেন সংকটে। চিকিৎসা না থাকায় বেশ কিছু রোগী হাসপাতাল ত্যাগ করেছেন বলেও জানা যায়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রাহেলা বেগম জানান, সকালে বৃষ্টির মধ্যে চোখ পরীক্ষা করতে আসেন তিনি। তবে গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তব্যরত নিরাপত্তার সদস্যরা জানান, কর্মবিরতির কারণে হাসপাতালের কার্যক্রম বন্ধ আছে।

এর আগে, গতকাল হাসপাতালের কর্মচারীরা জানান, সেখানে চিকিৎসাধীন জুলাইযোদ্ধাদের সঙ্গে কয়েকদিন পর পর হাসপাতালের কর্মচারী-নার্সদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। অনেক সময় সেটি মারামারি এবং হাতাহাতির পর্যায়ে চলে যায়। দুই দিন আগে চার জনের আত্মহত্যার চেষ্টাকে কেন্দ্র করে হাসপাতালের পরিবেশ আরও উত্তপ্ত হয়। গত মঙ্গলবার কয়েকজন জুলাইযোদ্ধা পরিচালকের রুমে দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই।

তবে আজকে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি। হাসপাতালে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের