৮৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। এর ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’–এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার জন্য অস্থায়ী ভিত্তিতে এ জনবল নিয়োগ দেবে তারা। বিজ্ঞপ্তির বিস্তারিত তুলে ধরা হলো।
পদ: ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, এডিটর/কোডার, প্রতিবেদন রিভিউয়ার ও প্রতিবেদন সম্পাদক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপিসহ উপ–প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। পদের নাম অবশ্যই আবেদনপত্রের খামের ওপর লিখতে হবে।
আগামী ৮ সেপ্টেম্বর, ২০২৬ অফিস চলার সময়ের মধ্যে আবেদ জামা দিতে হবে। ১০ সেপ্টেম্বর বেলা ১১টা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।