বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির একটি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
পদ ও বেতন
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান ম্যানেজার) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের মূল বেতন ৯৭ হাজার ৩৭০ টাকা। এর সঙ্গে কোম্পানির বেতন কাঠামো ও বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা সুবিধা বা ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে। আয়কর কর্মীকেই পরিশোধ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ বা ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। পুরো শিক্ষাজীবনে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ৫-এর মধ্যে কমপক্ষে জিপিএ ৩ এবং ৪-এর মধ্যে সিজিপিএ ২.৫০ বা সমমান থাকতে হবে।
প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব-ডিভিশনার ইঞ্জিনিয়ার হিসেবে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বড় কোনও পাওয়ার ইউটিলিটিতে অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার বা তদূর্ধ্ব পদে কমপক্ষে আট বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে কোনও পাওয়ার প্ল্যান্টের প্রকল্প, পরিকল্পনা ও নকশা অথবা পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর অংশগ্রহণমূলক নেতৃত্ব ও করপোরেট গভর্ন্যান্স বিষয়ে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতার পাশাপাশি কম্পিউটার ও ডেটা ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৪২ বছর হতে হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিক এ পদে আবেদন করতে পারবেন।
আবেদন ফি ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনপত্র আগামী ১ অক্টোবর ২০২৬ অফিস সময়ের মধ্যে ডাকযোগে রেজিস্ট্রি করে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে—ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল-১৩), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবর।
পরীক্ষার তথ্য
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাকযোগে অথবা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরীক্ষা-সংক্রান্ত সময়সূচি ও অন্যান্য নোটিশের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
ভাইভা পরীক্ষার সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি, সদ্য তোলা সত্যায়িত রঙিন পাসপোর্ট সাইজের ছবি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র বা কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্মনিবন্ধন সনদের মূল ও সত্যায়িত কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক দেওয়া চারিত্রিক সনদপত্র সঙ্গে রাখতে হবে। পূরণ করা আবেদন ফরমের মূল কপিও প্রয়োজন হবে।
এক নজরে
প্রতিষ্ঠান: বাংলাদেশ-চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেড
পদ: এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (প্ল্যান ম্যানেজার)
পদসংখ্যা: ১
কর্মস্থল: সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পার্ক
মূল বেতন: ৯৭ হাজার ৩৭০ টাকা
সর্বোচ্চ বয়স: ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বিষয়ে বিএসসি
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় অভিজ্ঞতা
আবেদন ফি: ২০০ টাকা
আবেদন শুরু: ১৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১ অক্টোবর ২০২৬, অফিস সময়
আবেদন পদ্ধতি: ডাকযোগে বা সরাসরি।
বিজ্ঞপ্তিটি দেখুন...