শাখা ব্যবস্থাপনায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিএসি ব্যাংক পিএলসি (সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক)। ব্যাংকটির বিভিন্ন শাখায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে স্থায়ীভাবে জনবল নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত পদমর্যাদায় নিয়োগ হতে পারে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
চাকরির ধরন: ফুলটাইম ও স্থায়ী
পদমর্যাদা: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা সমমানের ফলাফল থাকলে আবেদন করা যাবে না।
সিএ, সিএমএ, এসিসিএ, সিএফএ, এমপিএ, এমপিএফ, এমপিবি অথবা এমবিএম কোর্স সম্পন্ন প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
প্রয়োজন অভিজ্ঞতা
স্বনামধন্য যেকোনও ব্যাংকে ব্যাংকার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমটিও অথবা প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১৮ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
যেসব দক্ষতা থাকতে হবে
শাখা ব্যবস্থাপনা, ব্যাংকিং অপারেশনস, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্য এবং ব্যবসা উন্নয়নের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা এবং আন্তব্যক্তিক সম্পর্ক বজায় রাখার সক্ষমতা থাকতে হবে।
চাকরিতে বিরতি রয়েছে—এমন প্রার্থীদের আবেদন না করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
যেসব দায়িত্ব পালন করতে হবে
নিয়োগপ্রাপ্তদের শাখার পোর্টফোলিও পরিচালনার পাশাপাশি ব্যাংক নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া লক্ষ্য অনুযায়ী শাখার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং আমানত ও ঋণের প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।
এ ছাড়া শাখার সেলস টিম পরিচালনা, নতুন ব্যবসার সুযোগ তৈরি ও নতুন গ্রাহক সংগ্রহ করতে হবে। অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) নির্দেশিকাসহ ব্যাংকিং খাতের সব ধরনের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং অভ্যন্তরীণ তদারকি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
শাখার কর্মীদের পরিচালনা, তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে সহযোগিতা এবং দক্ষ টিম গঠনও ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্বের অংশ।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এসবিএসি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা এই লিংকে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬।