৯ পদে নিয়োগ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন 

চট্টগ্রাম সিটি করপোরেশনে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুটি ক্যাটাগরিতে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সপ্তম গ্রেডে কনসালট্যান্ট পদে ৬ জন এবং নবম গ্রেডে মেডিক্যাল অফিসার পদে ৩ জন নেওয়া হবে।

কনসালট্যান্ট পদে যোগ্যতা

কনসালট্যান্ট পদে গাইনি অ্যান্ড অবস, অ্যানেসথেসিয়া ও শিশুস্বাস্থ্য বিষয়ে নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন করতে হলে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, যা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) স্বীকৃত। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমডি, ডিসিএইচ, এমসিপিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার হিসেবে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

এ পদে বেতন স্কেল ৫৮ হাজার থেকে ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর।

মেডিক্যাল অফিসার পদে যোগ্যতা

মেডিক্যাল অফিসার পদে পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

বয়স ও আবেদনপ্রক্রিয়া

২৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে কনসালট্যান্ট পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর।

আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম সিটি করপোরেশনের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে https://jobccc.gov.bd/ নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। উভয় পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা।

অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু হয়েছে ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯টা থেকে। আবেদন করা যাবে ৪ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে