বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

চাকরি ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৩ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৪৩

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২টি বিভাগে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থায়ী এসব পদে সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

যেসব বিভাগে নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে দুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুজন এবং লোকপ্রশাসন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে দুজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে একজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে দুজন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন, মার্কেটিং বিভাগে দুজন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে একজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে একজন, ফার্মেসি বিভাগে একজন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বেতন ও যোগ্যতা

সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড অনুযায়ী বেতন ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা। প্রভাষক পদে নবম গ্রেড অনুযায়ী বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

প্রভাষক পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ-৯ থাকতে হবে। অন্যান্য বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে এ দুই পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫০-এর নিচে থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিসহ অন্তত এক বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং একটি প্রকাশনা থাকতে হবে। বিকল্প হিসেবে এমফিল ডিগ্রিসহ দুই বছরের অভিজ্ঞতা ও দুটি প্রকাশনা অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং দুটি প্রকাশনা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অগ্রণী ব্যাংকের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.iu.ac.bd/ থেকে আবেদন ফরম সংগ্রহ করলে ১ হাজার ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬, অফিস চলাকালে।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ
শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ
০৩:৪৯ পিএম
শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
০৩:৪৮ পিএম
এবার গ্রামে ‘কৃষকদের কোল্ডস্টোরেজ’, সংরক্ষণ হচ্ছে মসলা-ফল-সবজি
এবার গ্রামে ‘কৃষকদের কোল্ডস্টোরেজ’, সংরক্ষণ হচ্ছে মসলা-ফল-সবজি
০৩:৪৭ পিএম
'হাউল' থেকে যশোর রোড 
জন্মশতবর্ষে অ্যালেন গিন্সবার্গ 'হাউল' থেকে যশোর রোড 
০৩:৪৫ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
সরকারিভাবে ব্রুনেই-তে কর্মী নিয়োগ
সরকারিভাবে ব্রুনেই-তে কর্মী নিয়োগ
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
বিদেশ যেতে নিবন্ধন করবেন যেভাবে
১৯ পদে নিয়োগ দেবে পেট্রোলিয়াম করপোরেশন
১৯ পদে নিয়োগ দেবে পেট্রোলিয়াম করপোরেশন
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
দেশের ৪৯৫ উপজেলায় এআই টেকনিশিয়ান নেবে প্রাণিসম্পদ অধিদফতর
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন