সরকারিভাবে ব্রুনেইয়ে ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ
ব্রুনেইয়ের ১৯টি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে কর্মী নেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে রংমিস্ত্রি, রাজমিস্ত্রি, নির্মাণশ্রমিক, সাধারণ শ্রমিক, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, অটোমোটিভ মেকানিক, প্লাম্বার, ফোরম্যান, কাঠমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, নাপিত, মেশিন অপারেটর ও ড্রাইভার।
এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নেওয়া হবে। Kontrektor Jusmarliana & Keluarga প্রতিষ্ঠানে ৯০ জন, HDR Sdn Bhd-তে ৬০ জন, Suzana Guru Contractor-এ ৫০ জন এবং Syarikat Kita Bersatu-তে ৩৮ জন নিয়োগ দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিকাংশ পদে দৈনিক বেতন ২০ ব্রুনেই ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৯৩২ টাকা। টেকনিশিয়ান পদে দৈনিক ২৩ ব্রুনেই ডলার এবং ইলেকট্রিশিয়ান পদে ২২ ব্রুনেই ডলার দেওয়া হবে।
অটোমোটিভ মেকানিক ও ড্রাইভার পদে মাসিক বেতন ৬৫০ ব্রুনেই ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২ হাজার ৭৭৪ টাকা।
চাকরির চুক্তির মেয়াদ দুই বছর, যা নবায়নযোগ্য। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা। কর্মীদের আবাসনের খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে খাবারের খরচ কর্মীদের নিজেদের বহন করতে হবে। বিমানভাড়া নিয়োগকর্তা বহন করবেন। এ ছাড়া ওভারটাইম, চিকিৎসা, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদনের নিয়ম ও খরচ
আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ বোয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিংকের https://www.oep.gov.bd/job-circulars মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ২৩ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
আবেদন ফি ১০০ টাকা। এর সঙ্গে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। দক্ষ কর্মীদের ক্ষেত্রে সার্ভিস চার্জ ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ ও অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৬ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা বোয়েসেলের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন