জাহাঙ্গীর হোসেন কিশোরগঞ্জের তানজু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুন) ভোরে তার মৃত্যু হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইদনগর বালুর মাঠে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা নিয়ে তাকে ফেলে চলে যায়। পরে সেখান থেকে আলম নামের এক সহকর্মী তাকে উদ্ধার করে স্থানীয় শাহবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
বুধবার ভোর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখান থেকে মরদেহ তার বাসায় নিয়ে যাওয়া হয়। পরে ভাটারা থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায়।
ভাটারা থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে দুপুরে লাশ ঢামেক মর্গে পাঠানো হয়। পুলিশ ছিনতাইকারীদের ধরার চেষ্টা করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-
পাসপোর্ট খাত দুর্নীতির শীর্ষে: টিআইবি
ভারত ফিরছে সনু
/জেইউ/এসএনএইচ/এফএস/