মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. সোলায়মান বাংলা ট্রিবিউনকে বলেন, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে। সিনিয়র কর্মকর্তারা অভিযানে অংশ নিয়েছেন। থানায় এখনও কোনও আটক বা গ্রেফতার করে কাউকে আনা হয়নি। এখন মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সংলগ্ন লোহার গেইট নামক এলাকার মেসগুলোতে অভিযান চলছে।
প্রসঙ্গত, ২৬ জুলাই রাতে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ৫৩ নম্বর বাসার মেসে পুলিশের অভিযান গোলাগুলিতে ৯ জঙ্গি নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়তে পারেন
কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু, মুহুর্মূহু গুলির শব্দ
অপারেশন স্টর্ম-২৬: কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত
/এআরআর/এমএনএইচ/