বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে অপহরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয়ে তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা নেওয়ার অভিযোগ হাজি আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৪। রবিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন দিয়া বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে। তিনি বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ জুলাই বনানী পুলিশ ফাঁড়ির সামনে থেকে ব্রিটিশ নাগরিক ইয়াসিন মোহাম্মদ আব্দুস সামাদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয়। এরপর কয়েক দফায় তার পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়। ক্রসফায়ারের ভয়ও দেখানো হয়। এই ঘটনায় তার মা সুরাইয়া পারভীন ভাষাণটেক থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে বেলা ১১টায় কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
/এআরআর/এসটি/