সোহরাব ছিলেন কুমিল্লা সদর জয়কান্তা গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। বাশপট্টি এলাকায় ফেমাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন তিনি। এখানকার আরেক শ্রমিক মো. মাসুদ জানান, মেশিনে কাজ করার সময় বৈদ্যুতিক তারে লেগে বিদুৎস্পৃষ্ট হন তিনি।
পরে সোহরাবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটায় মৃত ঘোষণা করেন।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য সোহরাবের মৃতদেহ রাখা হয়েছে হাসপাতাল মর্গে।
/এআইবি/জেএইচ/