দিনব্যাপী অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় পুলিশ সুপাররা ছাড়াও সব পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগ ও পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ার বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন মামলাগুলো আদালত দ্রুত আমলে নেন। যে কারণে এসব ঘটনা বেশি মনে হচ্ছে। জেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ও সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন। নারী ও শিশু নির্যাতন মামলা বিশেষ গুরুত্ব সহকারে তদন্ত ও তদারক করারও নির্দেশনা দেন তারা।
ডিসি সম্মেলনে ডিসিদের একটি দাবি ছিল, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যেন পর্যাপ্ত পুলিশ ফোর্স দেওয়া হয়। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আইজিপি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বলেন, ‘যখনই তারা পুলিশ ফোর্সের চাহিদা দেবেন, সেটা যেন পূরণ করা হয়।’
অনুষ্ঠানে এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (অর্থ) মো. মইনুর রহমান চৌধুরী, ডিআইজি (অপারেশনস) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (অর্থ) এ কে এম শহিদুর রহমান, ডিআইজি (হাইওয়ে) মো. আতিকুল ইসলাম, ডিআইজি (সিটি) মো. মনিরুল ইসলাম, এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান, সিআইডির এসএস শেখ মো. রেজাউল হায়দার প্রমুখ বক্তব্য রাখেন।
/জেইউ/এমএনএইচ/