সোমবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিকালে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের তিনি এই তথ্য জানান।
সোবার বিকাল চারটা থেকে শুরু হয়ে প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) স্বাক্ষরিত এক নোটিশে ওই ফুল কোর্ট সভার বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে সাংবাদিকদের হাতে একটি চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে পরদিন শনিবার বিবৃতি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে অর্থপাচারসহ ১১টি অভিযোগ ও সঙ্গে আপিল বিভাগের পাঁচ বিচারপতি বিচার কাজে না বসার কারণ উল্লেখ করা হয়।