ঢাকা বিশেষ জজ-৫ এর বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আজকে জিয়া অরফানেজ মামলার মূল নথি হাইকোর্টে পাঠানো হবে। এর আগে ২২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে নথি পাঠানোর আদেশ দিলেও আমাদের কাছে আদেশ এসে পৌঁছেছে ২৫ ফেব্রুয়ারি। সে মোতাবেক ১৫ দিনের মধ্যে নথি পাঠানো হচ্ছে।’
এর আগে ২২ফেব্রুয়ারি জামিন বিষয়ে উচ্চ আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত শুনানি শেষে নিম্ন আদালতের নথি তলব করেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড এবং তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। রায়ের পরই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।