মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ফজলুল হক মামলার সুষ্ঠু তদন্তে জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে কোনবো আইনজীবী ছিল না।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও শেখ রকিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার( ১৭ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর দুপুরে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির পেছনে ফাঁকা জায়গায় মাটিচাপা দেওয়া অবস্থায় গাউ জিয়ান হু’র মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পদ্মা সেতুতে পাথর সরবরাহকারী হিসেবে কাজ করতেন। থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগ মামলার তদন্ত করছে।
আরও পড়ুন:
টাকার জন্য গাউ জিয়ানকে খুন করে দুই সিকিউরিটি গার্ড
চীনা নাগরিক হত্যার ঘটনায় গ্রেফতার ২
ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে চীনা ব্যবসায়ীকে হত্যার ধারণা পুলিশের
চীনা নাগরিকের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার