চীনা নাগরিক খুনের ঘটনায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৪:০৮আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:২১

গাউ জিয়ান হু রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউ জিয়ান হুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে সন্দেহে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতেই চীনা কমিউনিটির একজন বাদী হয়ে মামলা দায়ের করেন। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এর আগে বুধবার দুপুরে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির পেছনে ফাঁকা জায়গায় মাটিচাপা দেওয়া অবস্থায় গাউ জিয়ান হু’র মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পদ্মা সেতুতে পাথর সরবরাহকারী হিসেবে কাজ করতেন বলে পুলিশ জানতে পেরেছে।

ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহের কথা জানিয়েছেন গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগ মামলার তদন্ত করছে।

আরও পড়ুন- 

ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে চীনা ব্যবসায়ীকে হত্যার ধারণা পুলিশের
চীনা নাগরিকের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

/আরজে/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের