সূত্র জানায়, রবিবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পুলিশের উপ-পরিদর্শক হাসানুর রহমান আসামিদের আদালতে হাজির করেন। প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য,শনিবার (২৭ জুন) রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।