রাজধানীতে দুই হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

1রাজধানীতে দুটি হাসপাতালকে বিভিন্ন অনিয়মের কারণে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ জুলাই) দুপুরে পৃথক দুটি অভিযানে এই দুটি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। হাসপাতাল দুটি হলো উত্তরার শিন শিন জাপান হাসপাতাল এবং উত্তরা লেক ভিউ হাসপাতাল। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা (মেডিক্যাল অফিসার) দেওয়ান মেহেদী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন. ডিএমপির সহযোগিতায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরমধ্যে অপরিচ্ছন্ন ল্যাব, ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতি স্থাপন না করেই ব্যবহার ও হাসপাতালের ফার্মেসিতে ফল ও জুসসহ বিভিন্ন খাদ্য বিক্রির অপরাধে শিন শিন জাপান হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
অপরদিকে উত্তরা লেক ভিউ হাসপাতালটি ২০১৬ সালের পর আর তাদের লাইসেন্স নবায়ন করেনি। তাই সেটিকেও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।