পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েন পরিদর্শক সোহেল রানা

ই-অরেঞ্জ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জালিয়াতি করে গ্রাহকের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে নাম আসায় ভারতে পালানোর চেষ্টা করেছিলেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে উত্তরের সীমান্ত চেংড়াবান্ধা (ভারতের কোচবিহার) এলাকায় বিএসএফের হাতে ধরা খেয়েছেন তিনি। ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ তাদের অফিসিয়াল এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন:

ভারতে গ্রেফতার বাংলাদেশি নাগরিক

বৃহস্পতিবারের পর থানায় আসেননি বনানীর পুলিশ পরিদর্শক সোহেল রানা

এদিকে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, তারা এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনও তথ্য পাননি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ইন্সপেক্টর সোহেল রানা সর্বশেষ গত বৃহস্পতিবার তার কর্মস্থলে ছিলেন। শুক্রবার থেকে তিনি আর থানায় আসেননি। তার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।