রাজধানীতে মাদক ব্যবসায় জড়িত দম্পতি গ্রেফতার

রাজধানীর দারুসসালাম এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১১ অক্টোবর) রাতে দারুসসালাম এলাকার টোলারবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃত মো. সুমন এবং তসলিমা বেগম স্বামী-স্ত্রী। বছর দুয়েক আগে তাদের বিয়ে হয়। তারা রাজধানীর দারুসসালাম এলাকায় স্বামী-স্ত্রী মিলে মাদকের ব্যবসা এবং মাদক সরবরাহ করে আসছিল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে ইয়াবা ফেনসিডিল সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় সরবরাহ করতো।