কাফরুলে ১০ অটোরিক্সাসহ চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার

রাজধানীর কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ১০টি সিএনজিচালিত অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারি দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলো- মো. মিলন (৪৫),  মো. মন্টু হাওলাদার (৪২), মো. হান্নান (৩৫), মো. কালাম (৬০) ও  মো. ইউনুছ (৩৬)।

তিনি জানান, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল এলাকায় র‍্যাব-৪ অভিযান চালিয়ে চোরাইকৃত ১০টি সিএনজিচালিত অটোরিক্সাসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে।263123922_952169655709887_906993133794951489_n