বংশালে জুয়ার আসর থেকে ১৫ জন গ্রেফতার

রাজধানীর বংশাল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অভিযোগে ১৫ জন এবং অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

নিয়াজ মেহেদী বলেন, মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের সংক্ষিপ্ত বিচারে ২ মাস করে সাজা দেন ম্যাজিস্ট্রেট।

গ্রেফতারকৃতরা হলেন— ফয়সাল আহমেদ (৩৩), পাপন (২৯), কালাম (৪২), মোক্তার হোসেন (৪২), ফারুখ (৩৬), নূর হোসেন (৩৪), মনির হোসেন (৪৭), রুবেল হোসেন (৪০), টিটু (২৫), আব্দুল মতিন (৪৮), বাহার (৪৮), শুভ (২৪), মামুনুর রহমান জাবেদ (৪০), আব্দুর রহিম (৫৩) ও ফয়সাল (৩৫)।

গ্রেফতারদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা, তিনটি তাসের বান্ডিল, দুটি লাল-সবুজ চেকের পুরোনো ও ছেঁড়া বিছানার চাদর এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া পৃথক অভিযান চালিয়ে সোহেল রানা (৩২), ইকরামুল হক ওরফে ইমরান (২৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়।