বনানীতে ছাত্রদল নেতা পারভেজ হত্যা মামলা: সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৬, ১৪:০৯আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৪:০৯

বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বাদীপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। 

আদালত আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ।

গত বছরের ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। এ ঘটনায় পরদিন বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ন কবীর মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে বনানী থানার ইন্সপেক্টর এ কে এম মঈন উদ্দিন দুই তরুণীসহ ৯ জনকে অভিযুক্ত করে গত ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রের আসামিরা হলেন, মেহেরাজ ইসলাম, আবু জহর গিফফারি ওরফে পিয়াস, মো. মাহাথির হাসান, মো. আল কামাল শেখ ওরফে কামাল, আলভী হোসেন জুনায়েদ, আল আমিন সানি, ফাতেমা তাহসিন ঐশী, ফারিয়া হক টিনা ও রাকিব।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক সোবহান নিয়াজ তুষারসহ আটজনকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করেন তদন্তকর্তা। সোবহান নিয়াজ ছাড়া অব্যাহতির সুপারিশ করা অন্যরা হলেন-মারুফ মিয়াজি হৃদয়, রিফাত, আলী, ফাহিম, সাকিব, নাসিম ও নিবির।

এই ৮ আসামির অব্যাহতির সুপারিশে নাখোশ হুমায়ন কবীর। তদন্ত সঠিক হয়নি মর্মে নারাজি দেন তিনি। মঙ্গলবার নারাজির বিষয়ে শুনানি হয়। বাদীপক্ষে মোহাম্মদ আবজাল হোসেন মৃধা মামলাটি অধিকতর তদন্তের প্রার্থণা করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলের হারুন-অর-রশীদ।

শুনানি নিয়ে আদালত সিআইডি পুলিশকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এদিকে অভিযোগপত্রে বলা হয়েছে, হাসাহাসিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি মিটিয়ে দেন। ‘অপরাধ না করে’ও দুই তরুণীকে বোন ডেকে ক্ষমা চান পারভেজ। তবুও তার প্রাণ কেড়ে নেয় ঘাতকরা।

২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

/এআই/ইউএস/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
জুলাই স্মৃতি জাদুঘরের টিকিট অনলাইনে, দাম কত, কীভাবে পাবেন
৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনের পরিচিত মুখেরা কে কোথায়
জুলাই আন্দোলনের পরিচিত মুখেরা কে কোথায়
সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
সীমান্তে বিএসএফের ছোড়া রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
দুই সপ্তাহ সক্রিয় থাকবে মৌসুমি বৃষ্টি, সংকেত দিচ্ছে ভারত মহাসাগর
‘সমালোচনার জন্য ব্যবস্থা নেওয়া উচিৎ নয়, তবে সমালোচনা ও অপতথ্য এক নয়’
‘সমালোচনার জন্য ব্যবস্থা নেওয়া উচিৎ নয়, তবে সমালোচনা ও অপতথ্য এক নয়’
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি