রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৮ জন গ্রেফতার হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৭ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন এবং উত্তরা বিভাগ থেকে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
একই সময়ে তাদের বিরুদ্ধে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৪৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, দুটি কাঁধ ব্যাগ, তিনটি ওয়াকিটকি, দুটি চার্জার, দুজন ভিকটিম, একটি হাইয়েস মাইক্রোবাস, ৯টি মোবাইল ফোন, ৩৭২টি সিম কার্ড এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।









