রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৬৭৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ১৩টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি বাস, ৬টি ট্রাক, ২৪টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১২৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ২০টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে সাতটি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১১১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি, ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬টি বাস, ২০টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯টি মামলা হয়। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৯টি বাস, ৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৯৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪১৪টি গাড়ি ডাম্পিং ও ১৯৪টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।