রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৪১ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৮৬, মিরপুরে ১৩১, গুলশানে ৩৮, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে পাঁচজন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, পাঁচটি রাম দা, দুটি তরবারি, একটি ছোরা, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, দুই কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৫ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল ফোন, একটি স্বর্ণের কানের দুল, নয়টি ফুয়েল পেপার, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবনের প্লাস্টিকের বোতল এবং নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন।