বনশ্রীতে মোটরসাইকেলে বাসের ধাক্কা, মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীর ফরাজী হসপিটালের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের ওই নারী রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছি‌লেন।  

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় খিলগাঁও থানার পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল বলেন, নিহতের মর‌দেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। 

নিহ‌তের বাসা খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া (৫৮/সি)। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।