রাজধানী ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮, পিপুল মাদকদ্রব্য উদ্ধার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৪৮ জন গ্রেফতার হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

এদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ৯২ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৯৩ জন, গোয়েন্দা বিভাগ ১৬ জন ও সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হোসেন ব‌লেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।