কলাবাগানে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত রিকশা উদ্ধার, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৯

রাজধানীর কলাবাগানে ছিনতাই হওয়া একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।  

গ্রেফতারকৃতরা হলেন— মো.সোহেল (৩২) ও মো. হানিফ উদ্দিন (৩৪)।

কলাবাগান থানার বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতর হো‌সেন মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কলাবাগান থানার একটি টহল টিম দেখতে পায় গ্রেফতারকৃতরা বীর উত্তম সিআর দত্ত রোডের ইস্টার্নপ্লাজার সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় সোহেলের কাছ থেকে একটি কাটার উদ্ধার করা হয়।  

একই সঙ্গে তার বাসার নিচ থেকে মালিকানাবিহীন একটি ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হানিফ ও পলাতক মো. আসাদ পরিবাগ এলাকা থেকে রিকশাটি ভাড়া করে কলাবাগান থানার মেডিসিন গলি এলাকায় নিয়ে যায়। সেখানে রিকশা চালককে মারধর করে  রিকশাটি ছিনিয়ে নিয়ে সোহেলের জিম্মায় রেখে যায়।  

গ্রেফতারকৃতদের আদালতে পাঠা‌নো হয়েছে। 

/এসএন‌কে/এসটি/ 
সম্পর্কিত
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
সর্বশেষ খবর
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
ক্লপ-জাভির অভিষেক, নেশন্স লিগের টাচলাইনে তারার হাট
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
সাত মাসে ২ বার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত ১২৮৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়