রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১০৯ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ২৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন।