ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৫২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৫৩ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৫ জন, তেজগাঁওয়ে ৬০ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জন রয়েছেন।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, একটি অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫ হাজার ৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশি মদ, একটি কাভার্ডভ্যান, দুটি লাইটার, দুটি কাঁচি, ছয়টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি চাপাতি, একটি সিএনজি, একটি ট্রাভেল ব্যাগ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।