সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি: সাবেক ইন্সপেক্টরসহ তিনজন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৬, ১৭:০৭ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:০৭

রাজধানীর তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে সিআইডি পরিচয়ে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় সাবেক এক ইন্সপেক্টরসহ তিনজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই কামাল উদ্দীন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর এস এম মোস্তাক আহমেদ (৬৫), সিআইডিতে কর্মরত কনস্টেবল মো. হাসান শেখ (৩৮) এবং মো. আবুল কালাম আজাদ (৫২)।

মামলার এজাহার অনুযায়ী, গত ৬ অক্টোবর দুপুরে কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আর্শীবাদ’ নামের একটি স্বর্ণের দোকানে জোরপূর্বক প্রবেশ করেন আসামিরা। পরে দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁদের তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগকে জানানো হলে গোয়েন্দা কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

আটকের সময় তাঁদের কাছ থেকে ছাই রঙের একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, একটি পুলিশ ফিল্ড ক্যাপ, সিল মারা একটি পরিচয়পত্রসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দোকানের মালিক লিটন দেব কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর বুধবার তিনজনকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. এজাজুল হক। সেদিন আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

রোববার শুনানির সময় আসামিদের আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এসআই কামাল উদ্দীন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
বিমানের রিয়াদগামী আরও দুই ফ্লাইট স্থগিত
দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ: আইজিপি
সর্বশেষ খবর
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
সাজেকে সড়ক অবরোধ করলো কারা? কীভাবে ফিরবেন দেড় হাজার পর্যটক
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
‘তানহাজি’কে ছাড়িয়ে ৪৫০ কোটির পথে অজয়ের ‘দৃশ্যম ৩’
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রযুক্তিকে দেশের বাস্তবতায় কাজে লাগানোর আহ্বান শিক্ষামন্ত্রীর
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা