সিএনজি অটোরিকশা থামাতেই পালালেন যাত্রী, মিললো ১৪৪ বোতল বাংলা মদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৯:৪৬ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

রাজধানীর প্রগতি সরণিতে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৪৪ বোতল বাংলা মদ জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-গুলশান বিভাগ। এ ঘটনায় অটোরিকশাচালক শফিকুল ইসলামকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে প্রগতি সরণিতে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলাকালে এ অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. আকতার হোসেন জানান, ট্রাফিক-গুলশান বিভাগের বাড্ডা জোনের পুলিশ সদস্যরা নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে একটি সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেন। এ সময় অটোরিকশায় থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এতে সন্দেহ হলে পুলিশ অটোরিকশাটি তল্লাশি করে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করে এবং চালক শফিকুল ইসলামকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এসএনকে/এম/
সম্পর্কিত
ডিএমপির অভিযানে গ্রেফতার আরও ৫২৩
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
সর্বশেষ খবর
 ‘আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না’
 ‘আমাদের দেশে সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পায় না’
তৌফিক ইমরোজ খালিদী গণমাধ্যমের সাহসী ও সৃজনশীল ব্যক্তি: মাহফুজ আনাম
তৌফিক ইমরোজ খালিদী গণমাধ্যমের সাহসী ও সৃজনশীল ব্যক্তি: মাহফুজ আনাম
মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে বিশাল জমায়েতের ডাক ইন্ডিয়া জোটের
মোদি সরকারের বিরুদ্ধে দিল্লিতে বিশাল জমায়েতের ডাক ইন্ডিয়া জোটের
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: এবার সেই ওসিকে খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি
‌‘সন্ত্রাসী’ বগাকে ধরতে অভিযান: এবার সেই ওসিকে খুলনায় ট্রেনিং সেন্টারে বদলি
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার