সচিবালয়ে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নিয়ন্ত্রণে

রাজধানীতে সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এই আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে আনা হয়।
 
ফায়ার সার্ভিস সদরদফতরে কর্তব্যরত অফিসার এই তথ্য নিশ্চিত করেন।
 
ফায়ার সার্ভিস জানায়, সচিবালয়ের ৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাথরুমের ওপরের সিলিংয়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে ইউনিটটি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিটকে ধারণা করা হচ্ছে জানায় ফায়ার সার্ভিস ।