রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই দিনে ৪ হাজার ২৬০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
শনিবার ডিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২৫টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৬৩৮টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৭১টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৫৩৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৩টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৪২টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫২টি মোটরসাইকেলসহ মোট ৬১০টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ১৫৩টি বাস, ৪৯টি ট্রাক, ৮২টি কাভার্ডভ্যান, ১১৮টি সিএনজি ও ৪৫১টি মোটরসাইকেলসহ মোট ১ হাজার ২৯৪টি মামলা হয়েছে।
অভিযানকালে ১ হাজার ২৮৬টি গাড়ি ডাম্পিং এবং ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।