রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে

বাংলা ট্রিবিউন‌ রি‌পোর্ট
১৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৫ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ অ‌ক্টোবর) ডিএমপির গণমাধ‌্যম শাখা থে‌কে পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানা‌নো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১৯৭ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করেছে।

অভিযানের সময় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ১টি চাপাতি, ১টি কাটার, ১৩২টি মোবাইল, ১টি ট্রাক, ১টি সিএনজি অটোরিকশা এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

/এসএন‌কে/এপিএইচ/
সম্পর্কিত
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতারকৃতদের বিষয়ে যা জানালো এসআরবি
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা