রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৮, মাদকদ্রব্য উদ্ধার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

শ‌নিবার (৩০ অক্টোবর) ডিএমপির গণমাধ‌্যম শাখা থে‌কে পাঠা‌নো  সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই তথ‌্য জানা‌নো হয়েছে।

বিজ্ঞ‌প্তি‌তে  বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৬৯ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৫৯ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১৭৫ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৩৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ১ হাজার ৪০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, ২২২ পুরিয়া গাঁজা, ৫টি মোবাইলফোন, ২টি চাকু, ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১৩ হাজার ৮২০ টাকা ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়।