আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, রাত সাড়ে ৮টার পর ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। গিয়ে দেখি দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।  

তিনি বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা করছি, কারা এ ঘটনা ঘটিয়েছে।